♦इस खबर को आगे शेयर जरूर करें ♦

लैमडिंग-बदरपुर सेक्शन में मालगाड़ी पटरी से उतरी, राज्य में पेट्रोल की बिक्री के लिए अस्थायी राशन व्यवस्था कल से

অনলাইন ডেস্ক, ০৯ নভেম্বর, ২০২৪। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং-বদরপুর অংশে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় প্রায় ৪-৫ কিলোমিটার বিস্তৃত রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এরফলে বিগত কিছুদিন যাবৎ পেট্রোপণ্য সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী বহিঃরাজ্য থেকে রেলপথে রাজ্যে আমদানী বন্ধ রয়েছে। ইতিমধ্যে রেলওয়ে কর্তৃপক্ষের তরফে উক্ত এলাকায় রেললাইন সারাইয়ের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সারাইয়ের কাজ যুদ্ধকালীন তৎপরতায় করা হচ্ছে। আগামী ১৩ নভেম্বর, ২০২৪ তারিখ থেকে এই রেললাইন অংশে পুনরায় পণ্য পরিবহণ পরিষেবা চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

আইওসিএল কর্তৃপক্ষ বর্তমানে আসামের গুয়াহাটি, বেতকুচি, লামডিং ও শিলচর ডিপো থেকে সড়কপথে ট্যাঙ্কার ট্রাকের মাধ্যমে রাজ্যে পেট্রোল ও ডিজেল আমদানি করছে।

তবে বর্তমানে ধর্মনগরস্থিত আইওসিএল ডিপো সহ রাজ্যের বিভিন্ন মহকুমায় পেট্রোল পাম্পগুলিতে পেট্রোলের মজুতের পরিমাণ কম থাকায় সারা রাজ্যে আগামী ১০ নভেম্বর, ২০২৪ থেকে পেট্রোল বিক্রির ক্ষেত্রে সাময়িকভাবে রেশনিং ব্যবস্থা চালু করা হচ্ছে।

খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়ে বলা হয়েছে জনসাধারণ যেন পেট্রোলের এই সংকটকালীন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে অতিরিক্ত পেট্রোপণ্য ক্রয় করা থেকে বিরত থাকেন।

সকল জনসাধারণের উদ্দেশ্যে এই রেশনিং ব্যবস্থা সুষ্ঠুভাবে মেনে চলার জন্য আবেদন করা হচ্ছে। এই রেশনিং ব্যবস্থার মেয়াদ রাজ্যে রেলপথে পেট্রোপণ্য পরিবহণ পরিষেবা পুনরায় চালু না হওয়া পর্যন্ত লাগু থাকবে।

व्हाट्सप्प आइकान को दबा कर इस खबर को शेयर जरूर करें


स्वतंत्र और सच्ची पत्रकारिता के लिए ज़रूरी है कि वो कॉरपोरेट और राजनैतिक नियंत्रण से मुक्त हो। ऐसा तभी संभव है जब जनता आगे आए और सहयोग करे
Donate Now
               
हमारे  नए ऐप से अपने फोन पर पाएं रियल टाइम अलर्ट , और सभी खबरें डाउनलोड करें
डाउनलोड करें

जवाब जरूर दे 

आप अपने सहर के वर्तमान बिधायक के कार्यों से कितना संतुष्ट है ?

View Results

Loading ... Loading ...


Related Articles

Close
Close
Website Design By Bootalpha.com +91 84482 65129