
प्रधानमंत्री ने मध्य प्रदेश के हरदा स्थित पटाखा फैक्ट्री में हुई दुर्घटना में लोगों की मौत पर शोक व्यक्त किया
ऑनलाइन डेस्क, 06 फरवरी 2024: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের হারদা-তে বাজি কারখানার দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোকপ্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন ।
প্রধানমন্ত্রীর দপ্তর এক্স পোস্ট করেছে :
“মধ্যপ্রদেশের হারদা-তে বাজি কারখানার দুর্ঘটনায় প্রাণহানিতে মর্মাহত। নিহতদের পরিবার বর্গের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে।
প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।”
PIB








