
২৯৭ টি বোতল সিরাপ ও দশ ১০ কেজি শুকনো গাঁজা উদ্ধার, অভিযুক্ত পলাতক
অনলাইন ডেস্ক, ০৫ অগাস্ট, ২০২৪: এক বাড়ি থেকে ২৯৭ টি বোতল ও দশ ১০ কেজি শুকনো গাঁজা উদ্ধার। অভিযুক্ত নাম সখিল দাস। ঘটনার পর থেকে তিনি পলাতক। জানা যায়, রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজনগর কেন্দ্রের দক্ষিণ রাধানগর গ্ৰাম পঞ্চায়েতের মন্ত্রী টিলা এলাকার সখিল দাসের বাড়ি থেকে পুলিশ উদ্ধার করে নেশা সামগ্রী।
তিনি বিজেপি দলের পঞ্চায়েত প্রার্থী। সখিল দাসের বাড়ির কুঁড়ে ঘরে তল্লাশি চালিয়ে পুলিশ এসকফ সিরাপ ২৯৭ টি বোতল ও দশ ১০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। কিন্তু বাড়ির মালিক সখিল দাসকে পুলিশ গ্ৰেপ্তার করতে পারেনি, বাড়িতে পুলিশের উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দেয় সখিল দাস।
এই বাড়ি থেকে নেশা সামগ্রী উদ্ধারের চাঞ্চল্যের পাশাপাশি ভোটারদের মনে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পুলিশ আইনি প্রক্রিয়া শেষে বাড়ি থেকে উদ্ধারকৃত নেশা সামগ্রী নিয়ে আসে রাজনগর পিআর বাড়ি থানাতে। পুলিশ এনডিপিএস আইনে অভিযুক্ত সখিল দাসকে পলাতক হিসেবে একটি নির্দিষ্ট মামলা নথিভুক্ত করেছে।
রাজনগর পি আর বাড়ি থানাতে যার মামলার নম্বর 2024 PRB 038 । এই অভিযান চলে বিলোনিয়া মহাকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে। সাথে ছিলেন রাজনগর পিআর বাড়ি থানার ওসি রতন রবি দাস, ইন্সপেক্টর সুজিত সরকার সহ ডিসিএম।







